পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (DPDT) বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই অধিদপ্তর দেশের মেধাসম্পদ সংরক্ষণ, পেটেন্ট নিবন্ধন, শিল্প-নকশা অনুমোদন এবং ট্রেডমার্কস সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনা করে থাকে। প্রতিষ্ঠানটি বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য এবং বুদ্ধিবৃত্তিক সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
| আবেদন শুরু করার তারিখঃ | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ইং সকাল ১০:০০ ঘটিকা। |
| আবেদনের শেষ তারিখঃ | ২৫ মার্চ ২০২৬ বিকাল ০৫:০০ টা। |
| অফিসিয়াল ওয়েবসাইটঃ | http://dpdt.gov.bd/ |
| আবেদন করার মাধ্যমঃ | http://dpdt.teletalk.com.bd |
১) সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)
- বেতনস্কেল: ১১,০০০–২৬,৫৯০/-
- পদের সংখ্যা: ০১ (এক) টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি
- (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা
- (গ) সাঁটলিপির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ শব্দ এবং বাংলায় ৫০ শব্দ
- (ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ
- (ঙ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে
২) কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)
- বেতনস্কেল: ১১,০০০–২৬,৫৯০/-
- পদের সংখ্যা: ০১ (এক) টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সমমান) বা সমমানের ডিগ্রি
- (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে
৩) সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪)
- বেতনস্কেল: ১০,২০০–২৪,৬৮০/-
- পদের সংখ্যা: ০৪ (চার) টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি
- (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা
- (গ) সাঁটলিপির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ
- (ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ
- (ঙ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে
৪) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)
- বেতনস্কেল: ৯,৩০০–২২,৪৯০/-
- পদের সংখ্যা:
- মোট: ১২ (বারো) টি
- স্থায়ী: ০৫ (পাঁচ) টি
- অস্থায়ী: ০৭ (সাত) টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
- (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা
- (গ) কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ
- (ঘ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে
৫) গাড়ি চালক (গ্রেড-১৬)
- বেতনস্কেল: ৯,৩০০–২২,৪৯০/-
- পদের সংখ্যা: ০২ (দুই) টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
- (খ) হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স
- (গ) সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বছরের অভিজ্ঞতা থাকতে হবে
৬) ডুপ্লিকেটিং মেশিন অপারেটর (ফটোকপি অপারেটর) (গ্রেড-১৮)
- বেতনস্কেল: ৮,৮০০–২১,৩১০/-
- পদের সংখ্যা: ০১ (এক) টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
- (খ) ফটোকপি মেশিন চালনার বাস্তব অভিজ্ঞতা
- (গ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা
৭) রেকর্ড কিপার (গ্রেড-১৯)
- বেতনস্কেল: ৮,৫০০–২০,৫৭০/-
- পদের সংখ্যা: ০২ (দুই) টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
৮) অফিস সহায়ক (গ্রেড-২০)
- বেতনস্কেল: ৮,২৫০–২০,০১০/-
- পদের সংখ্যা:
- মোট: ০৮ (আট) টি
- স্থায়ী: ০২ (দুই) টি
- অস্থায়ী: ০৬ (ছয়) টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
৯) মেশ সহকারী (গ্রেড-২০)
- বেতনস্কেল: ৮,২৫০–২০,০১০/-
- পদের সংখ্যা: ০২ (দুই) টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- (ক) অষ্টম শ্রেণি উত্তীর্ণ
মোট ৩১ থেকে ৩৩ জন যোগ্য প্রার্থীকে এই পদগুলোতে নিয়োগ দেওয়া হবে।
প্রতিষ্ঠানের নামঃ পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর
আবেদন শুরু করার তারিখঃ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ইং সকাল ১০:০০ ঘটিকা।
আবেদনের শেষ তারিখঃ ২৫ মার্চ ২০২৬ ইং বিকেল ৫:০০ ঘটিকায়।
আবেদন করার পদ্ধতি কি: অনলাইনে
Facebook Comments Box









