স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (DPHE) রাজস্ব খাতভুক্ত শূন্য পদে জনবল নিয়োগের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (DPHE Job Circular 2026) বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হচ্ছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (DPHE) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (এক নজরে)
| বিষয়ের নাম | বিস্তারিত তথ্য |
| প্রতিষ্ঠানের নাম | জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (DPHE) |
| মন্ত্রণালয় | স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় |
| চাকরির ধরন | সরকারি চাকরি (রাজস্ব খাতভুক্ত) |
| পদের নাম | অফিস সহায়ক |
| মোট শূন্যপদ | ২৮০ জন |
| শিক্ষাগত যোগ্যতা | এসএসসি (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ |
| বয়সসীমা | ১৮ থেকে ৩২ বছর (০১ জুন ২০২৬ তারিখে) |
| আবেদনের মাধ্যম | অনলাইন |
| আবেদন শুরুর তারিখ | ১০ জুন ২০২৬ তারিখ সকাল ১০:০০ টা থেকে |
| আবেদনের শেষ তারিখ | ০৮ জুলাই ২০২৬ তারিখ বিকাল ০৪:০০ টা পর্যন্ত |
| অফিশিয়াল ওয়েবসাইট | www.dphe.gov.bd |
পদের নাম: অফিস সহায়ক
- পদ সংখ্যা: ২৮০ জন
- বেতন স্কেল: ৮,২৫০ – ২০,০১০/- টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা: ০১ জুন ২০২৬ তারিখে আবেদনকারীর বয়সসীমা ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে https://dphe.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি বাবদ মোট ৫৬/- টাকা টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ০৮ জুলাই ২০২৬ তারিখ বিকাল ০৪:০০ টা পর্যন্ত।
আবেদন শুরুর তারিখ ও সময়: ১০ জুন ২০২৬ তারিখ সকাল ১০:০০ টা থেকে।
পরীক্ষার তথ্য: লিখিত ও মৌখিক পরীক্ষার সময় ও স্থান পরবর্তীতে এসএমএস এবং অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
গত ২৮ জানুয়ারি ২০২৫ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে যারা ইতোমধ্যেই ‘অফিস সহায়ক-৫২’ পদে আবেদন সম্পন্ন করেছেন, তাদের নতুন করে আর আবেদন করার কোনো প্রয়োজন নেই।
dphe job circular









